হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩-২৪ নভেম্বর, ২০২২ ইং তারিখে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ"২০২২ হচ্ছে।
হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩-২৪ নভেম্বর, ২০২২ ইং তারিখে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ"২০২২ হচ্ছে।
খুব
সহজেই নিজস্ব SENDER ID দিয়ে নিবাচনী প্রচার/প্রচারনা, ঈদের শুভেচ্ছা,
বিশেষ দিবসের শুভেচ্ছা, দাওয়াত, নোটিশ, আপনার নাম, আপনার পন্য, প্রতিষ্ঠান,
কোচিং সেন্টার, কোম্পানী এক ক্লিকে এস.এম এস করুন সিঙ্গেল সহ লক্ষ
নাম্বারে...
কম খরচে, ঝামেলামুক্ত প্রচার, একযোগে প্রচার করা যায়...
বিস্তারিত জানতে কল করুন: 01815614171, 01615614171
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিতিশরুদ্র বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, পূর্ণা রুদ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। এরমধ্যে তার একটি পরীক্ষা ভালো না হওয়ায় শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে সোমবার সকাল সাড়ে ৮টায় আত্মহত্যা করেছে।
নিহত শিক্ষার্থীর কাকা নিমাই রুদ্র পূর্বকোণকে বলেন, ‘সকাল ৮টায় তার মায়ের সাথে তরকারি কাটছিল পূর্ণা। তরকারি কাটা শেষ হওয়ার পর তার মা পাশের মন্দিরে পুজো দিতে যায়। এর মধ্যে পূর্ণা তার শয়নকক্ষে দরজা বন্ধ করে দেয়। পূজা শেষে তার মা ঘরে এসে দরজা বন্ধ দেখে তাকে অনেক ডাকাডাকি করেন। এরপরও কোনো সাড়াশব্দ না পেয়ে ঘটনাটি প্রতিবেশীসহ আশপাশের লোকজনকে জানানো হয়। পরে প্রতিবেশীরাসহ শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। এ সময় পূর্ণাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মরদেহটি নিচে নামানো হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পূর্ণার এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ্দ রুহুল আমিন সবুজ পূর্বকোণকে বলেন, ‘পূর্ণা নামের এক এইচএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে
![]() |
নিজের জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন।
আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায়।
ওই নারী বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধামকি দিচ্ছে। গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।
তিনি আরও বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় আছেন আমি জানি না।
শিরিন খান বলেন, আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে বলছে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে বলছে।
তিনি বলেন, দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।
আত্মহত্যার
চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শিরিন খানের পৈতৃক বাড়ি বরিশালে বলে
জানা গেছে।