WEB DESIGN, NETWORKING , CCTV SOLUTION

Tuesday, July 11, 2023

fish news

 এশিয়ার প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্র "হালদা নদীর" ধানী পোনা বিক্রয় চলছে।।আজ সরবরাহ করলাম আনোয়ারা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক জনাব নুরুল আনোয়ার ভাই, ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন ভাই, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা,শিক্ষানুরাগী সৈয়দ মোহান্মদ আলী।। যাদের অরিজিনাল হালদার পোনা লাগবে যোগাযোগ করবেন 

see mores

০১৮১৩২৪৯৮৪০

 

Wednesday, April 5, 2023

মেখলে কৃষি প্রণোধনা বিতরন

কাজী মোহাম্মদ মামুন, মেখল প্রতিনিধি


২০২২-২৩ অর্থবছরে খরিপ- মৌসুমে প্রনোদনা কর্মসুচীর আওতায় রোপা আউশ পাট উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে ৫ই এপ্রিল বুধবার বিনামূল্যে বীজ সার বিতরণ মেখল ইউনিয়ন পরিষদ মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত হয়েছে

প্রণোদনা কর্মসচী হিসাবে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার বীজ বিতরণ করেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী।

05/04/2023

Saturday, April 1, 2023

গাউসিয়া কমিটির সাহরি মাহফিল


গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ও দক্ষিণ মেখল ইউনিয়ন শাখায় ব্যবস্থাপনায় অভিষেক ও সাহরী মাহফিলে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী।  অনুষ্ঠানে আয়োজক কমিটিকে ধন্যবাদ ও সকলের  সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন। 

আগামী ১৮ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

আগামী ১৮ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Wednesday, March 22, 2023

প্রধানমন্ত্রীর উপহার ১৫২ টি ঘর হস্তান্তর

======================
মেখন ইউনিয়ন প্রতিনিধি (মামুন)
হাটহাজারীতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের আরও ১৫২ টি ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশের মতো হাটহাজারীতেও ঘর প্রদান অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলম, ভূমি কর্মকর্তা আবু রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা এবং মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ঘর প্রদান কার্যক্রম সম্পন্ন ও কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।
এদিকে নতুন ঘরে উঠতে পারছে এমন খুশিতে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলে সূত্রে জানা গেছে। ---------->