কলেজের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
১৫০ টাকা ফি পরিশোধ করে পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে।
আবেদনকারী শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ও কলেজের আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
২০২০. ২০২১ ও ২০২২ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
তবে কোন কলেজে ভর্তি আবেদন করতে গেলে, সে কলেজের চাহিদাকৃত সর্বনিম্ন জিপিএ থাকতে হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কলেজে ভর্তি আবেদনের জন্য সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন হবে তা আগে থেকে জেনে নিতে হবে।
একাদশের ভর্তি ওয়েবসাইটে বোর্ড ভিত্তিক সকল কলেজের আসন সংখ্যা ও চাহিদাকৃত জিপিএ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি সম্পর্কে কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন অথবা কম খরচে আবেদন করতে আমাদেরকে জানান
ক্লিক

No comments:
Post a Comment