WEB DESIGN, NETWORKING , CCTV SOLUTION

Wednesday, March 22, 2023

প্রধানমন্ত্রীর উপহার ১৫২ টি ঘর হস্তান্তর

======================
মেখন ইউনিয়ন প্রতিনিধি (মামুন)
হাটহাজারীতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের আরও ১৫২ টি ঘর প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশের মতো হাটহাজারীতেও ঘর প্রদান অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃৃক ভূমিহীন ও গৃহহীন পরিবার কে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলম, ভূমি কর্মকর্তা আবু রায়হান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা এবং মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সালাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ঘর প্রদান কার্যক্রম সম্পন্ন ও কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।
এদিকে নতুন ঘরে উঠতে পারছে এমন খুশিতে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলে সূত্রে জানা গেছে। ---------->

No comments:

Post a Comment